Ads by Techtunes - tAds
বর্তমান সময়ে সব ব্লগারই চায় তার নিজের লেখা পোস্টগুলো গুগল সারচে তার নিজের ছবিসহ আসুক। এটা আসলেই অনেক আকর্ষণীয় একটা ব্যাপার যে রিডার আপনার পোস্টের পাশাপাশি লেখক সম্পর্কে আলাদা একটা পরিচিতি পেলো। আমরা অনেকেই ভেবে থাকি হয়তো আমার লিখা গুগলে সার্চ দিলে পোস্টের ইমেজ, পোস্ট টাইটেল, মেটা ডিটেইলস চলে আসে ম্যানুয়ালি। আসলে ব্যাপারটা সেরকম না। আপনার পোস্টের স্বার্থে যে কোন ইমেজ পোস্টে ইউজ করতে পারেন তবে সার্চে যদি সব পোস্টের সাথে পোস্ট সংক্রান্ত ইমেজ শো না করে আপনার নিজের ইমেজ শো করাতে হয় তবে কিছু প্রোসেস মেনে আপনাকে আগাতে হবে। আপনার প্রতি পোস্টের সাথে নিজের ইমেজ শো করলে পাঠকদের কাছে আলাদা একটা ফেইস ভ্যালু তৈরি হয়। আজকে আমার পোস্টে কিভাবে আপনার পোস্টের সাথে সাথে পার্সোনাল ইমেজ শো করাতে হয় সেটা দেখাবো। তবে দেরি না করে শুরু করা যাক মেইন থিমে।
ইমেজ ব্যাবহারের ক্ষেত্রে কিছু শর্ত আছে। আপনি যে ব্লগে আপনার লিখা পোস্ট করবেন সেই ব্লগের প্রোফাইল ইমেজ এবং আপনার গুগল একাউন্টের প্রোফাইল ইমেজ একই থাকতে হবে। ভিন্ন ইমেজের ক্ষেত্রে গুগল আপনাকে চিন্হিত করতে পারবে না। যে কোন ব্লগিং প্লাটফ্রমে একইভাবে কাজ করবে। আজকে আপনাদেরকে আমি Blogger.com থেকে দেখাবো কিভাবে আপনি গুগল সার্চে আপনার পোস্টের সাথে নিজের ইমেজ শো করাতে পারবেন।
Linking Google-plus Profile and Blog Sites
১) Blogger.com এ লগিন করুন।
২) blog dashboard এ যান। ব্লগ সিলেক্ট করুন যেখানে আপনি G+ প্রোফাইল লিঙ্ক শো করাতে চান।
৩) বাম কর্নারে Leyout এ ক্লিক করুন।
৪) এখন আপনি সিলেক্ট করেন আপনার ব্লগে ঠিক কোন জায়গায় আপনার G+ প্রোফাইল লিঙ্ক শো করাতে চান। সেটা হতে পারে বাম কর্নার অথবা ফুটারে। অর্থাৎ যেখানে খুশি শো করাতে পারবেন।
৫) Add a Gadget এ ক্লিক করুন এবং HTML সিলেক্ট করুন।
৬) ইমেজে দুইটা অংশ আছে। একটা টাইটেল এরিয়া। এই অংশ আপনি চাইলে ব্লাঙ্ক রাখতে পারেন। পরের অংশে নিম্নোক্ত কোডটি টাইপ করুন।
৭) G+ profile link code এর জায়গায় আপনার g+ একাউন্টের নিউমেরিক কোডটি বসান।কোডের জন্য g+ প্রোফাইলে ঢুকে এড্রেস বার থেকে কোড কপি করে আনুন। খেয়াল রাখবেন html কোড এর মধ্যে "Author" যেন উল্লেখ থাকে নতুবা আপনার ইমেজ শো করবে না।
৮) কেউ কেউ g+ এর about me পেইজ এড করতে চায়। সেক্ষেত্রে একইভাবে গেজেট এড করে করতে হবে। শুধু HTML কোডে "author" এর পরিবর্তে "me" হবে।
আমাদের ব্লগে g+ প্রোফাইল এড করার কাজ শেষ। এখন আমাদেরকে ব্লগের লিঙ্ক g+ প্রোফাইলে এড করতে হবে।
এবার আপনার গুগল প্লাস একাউন্টে লগিন করেন। Home এর উপরে মাউস স্ক্রল করেন। নিচে ড্রপ ডাউন মেনু চলে আসবে। সেখান থেকে Profile এ যান। আপনার কভার ইমেজ এবং প্রোফাইল পিকচার চলে আসবে। যদি এড করা না থাকে তবে এখনি এড করে নিন যেটি আপনি আপনার ব্লগের প্রোফাইল পিকচার দিয়েছেন। এবার About এ ক্লিক করুন।
মাউস স্ক্রল করে নিচে চলে যান। লিঙ্ক সেকশনে যান এবং ইডিট ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন।
Edit ক্লিক করার পর একটা Pop up window চলে আসবে। সেখানে Contribute To সেকশনে যেয়ে Add a custom link এ ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন।
level বক্সে লিখুন "Author" এবং URL এর জায়গায় ব্লগ URL বসান। about me পেইজ এড করতে হলে একইভাবে Contribute To সেকশনে যেয়ে Add a custom link এ ক্লিক করুন। level বক্সে লিখুন "me"
http://www.google.com/webmasters/tools/richsnippets এখানে যেয়ে উপরের ইমেজ ফলো করুন। যেখানে ব্লগ URL লিখতে বলা হইছে সেখানে লিখে preview তে ক্লিক করুন। এখানে গুগল সার্চে কিভাবে আপনার ইমেজ এবং বায়ো শো করবে সেটা দেখতে পারবেন। আমার লিখা এবং সার্বিক সহযোগিতার পিছনে রয়েছে আমার এস ই ও গুরু ইকরাম ভাই। অনেকে তাকে ইনবক্সে এস ই ও সম্পর্কিত প্রশ্ন করে থাকেন। ব্যাস্ততার কারনে প্রায়ই উত্তর দিতে পারেন না। তবে এখন থেকে এই গ্রুপে তাকে নিয়মিত পাবেন। আপনাদের সমস্যা এখানে জানাতে পারেন। https://www.facebook.com/groups/ekramsir/ সবাইকে কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment