Thursday, January 2, 2014

Permalik structure

অন পেজ অপটিমাইজেশনে ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভালো ইউআরএল না হলে রেংকিং পাওয়া অনেক কঠিন। তাই লিংক স্ট্রাকচার সবসময় এসইও বান্ধব হতে হবে। ওয়েবসাইট এর লিংক হতে পারে yourdomin.com/nedf48718?p=5000 বা yourdomain.com/how-to-get-a-free-seo-tips.html। আচ্ছা বলুনতো কোনটি আপনার কাছে সবচেয়ে সহজবোধ্য মনে হচ্ছে? ঠিক তাই ২য় টিই আপনার কাছে সহজবোধ্য মনে হওয়ার কথা। করণ আপনি ঐ লিংক দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঐ পেজের মধ্যে কি আছে। তাই আপনার মত সার্চ ইন্জিনদের কাছে ও ২য় লিংকটিই সহজবোধ্য মনে হবে। তাই আপনি যখন কোন পেজ বা ফাইলের নামকরণ করবেন তখন অবশ্যই সেটা অর্থপূর্ণ বা কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করবেন। নিম্নের ছবিতে উধাহরন সহ দেখান হলঃ সবার পেজে লিংকে কিন্তু ঐ কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করেছে।

  •  যেভাবে করবেনঃ
১। HTML / নিজের করা CMS সাইট হলেঃ যদি HTML / নিজের করা CMS সাইট  তবে মুল সাইটের অ্যাড্রেসের পর যুক্ত করে দিন আপনার পোস্ট কিংবা পেজের নামটি লিংক হিসাবে। যেমন আপনার পোস্ট কিংবা পেজটি যদি হয় 'বাংলাদেশের শেয়ার মার্কেট" নামক একটি লেখা তাহলে এর লিংক হতে পারে। yourdomain.com/bangladeshsharemarket.html অথবা .php.। অর্থাৎ ওয়েব-সাইটের নাম এবং ফাইল ফরমেট (.html, .php) বাদে যে অংশটুকু রয়েছে তার নাম হবে আপনার পোস্ট কিংবা পেজটির নামে।
২। WordPress এর ক্ষেত্রেঃ WordPress সাইটের লিংক স্ট্রাকচার পরিবর্তন করা খুবি সহজ। WordPress এ করা আপনার সাইটের ড্যাশবোর্ড (wp-admin) থেকে Settings গিয়ে Permalink এ ক্লিক করে "Post name: mlmnews24.com/bangla/sample-post/" সিলেক্ট করে দিন এবং পরিবর্তন সেভ করে বের হয়ে যান। বেছ হয়ে গেল আপনার সাইটের এস.ই.ও. বান্ধব ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার। অথবা  Permalinks থেকে লিংক স্ট্রাকচার Custom এ গিয়ে %category%/%postname%/ বসিয়ে দিতে পারেন।
  • কিছু টিপস: 
১। সাইটের লিংকের নামে আপনার টার্গেটকৃত কী-ওয়ার্ডটি রাখুন।
২। পেজের লিংকে নাম দেয়ার সময় হাইফেন ( – ) ব্যবহার করুন।
৩। _, !, (), @,$ এই ধরনের অক্ষর ব্যবহার করবেন না।কারন সার্চ ইন্জিন এই ধরনের অক্ষর ইনডেক্স করে না।
৪। ফাইল বা পেজের নাম দেয়ার সময় a,in,of,to, এমন অক্ষর গুলো ব্যবহার করবেন না।কারণ এগুলোকে সার্চ ইন্জিন “Skipping Word” বলে
৫। ওয়েব পেজের এক্সটেইনশন .html ,.htm .php রাখা ভালো।

ধন্যবাদ আশা করি সকলেরই ভাল লাগবে। বানান বা অন্যান্ন ভুলের জন্য দুঃখিত আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!

আমার ফেসবুক প্রোফাইল  : http://www.facebook.com/mehedidamenafa!

 

ইউ আর এল কি ?
ইউনিফর্ম রিসোর্স লকেটর এর সংক্ষিপ্ত রুপ হল ইউ আর এল যদিও এর পূর্ববর্তী নাম ছিল ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটি মুলত অনলাইন এর কোন কনটেন্ট অবস্থান নির্দেশ করে। এর আলাদা আলাদা নামের জন্য আলাদা আলাদা কনটেন্ট থাকে। সার্চ ইঞ্জিন এর রোবট যাকে মুলত আমরা বট নামে জানি, সে মুলত প্রতি ওয়েবসাইট এর প্রতি কনটেন্ট কে এই রিসোর্স লোকেটর দিয়ে লোকেট করে থাকে। এই বট মুলত ইউ আর এল আর ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে লক্ষ করে একটি কনটেন্ট কে তার আওতায় নিয়ে থাকে। যেহেতু সার্চ ইঞ্জিন তার প্রতিটি কনটেন্ট পেজ কে ইউ আর এল দ্বারা খুজে বের করে থাকে তাই এর গুরুত্ব অনেক।
কেমন হওয়া উচিত আপনার ইউ আর এল?
এবার আপনার একটি প্রস্ন সামনে আসলো যে কেমন হওয়া উচিত আমার ইউ আর এল? যেহেতু ইউ আর এল নির্ধারণ করা খুবি গুরুত্বপূর্ণ তাই এর জন্য কিছু বিষয় অবশ্যই জানতে হবে। এতে করে আপনি বুঝতে পারবেন আপনি কোন কনটেন্ট এর জন্য কি ইউ আর এল ব্যবহার করবেন।
১. আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার ইউ আর এল টি ৩ ওয়ার্ড এর বেশি বড় না হয়। বড় করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। আমি বঝাতে চেয়েছি http://www.yoursitename.com/word-word-word অথবা http://www.yoursitename.com/wordwordword এটা একটি ভাল এস ই ও প্রাকটিস। এটি সার্চইঞ্জিনকে আপনার সাইট এর কনটেন্ট পেজ এয় লোকেশন সম্পর্কে ধারনা দেয়।
২. আপনার কনটেন্ট পেজ এর মূল কি ওয়ার্ড যদি আপনি আপনার ইউ আর এল এর মদ্ধে রাখতে পারেন তবে আপনি বেশি লাভ পেতে পারেন কারন আপনার ইউ আর এল হল আপনার সাইট এর প্রথম ইম্প্রেশন সার্চ ইঞ্জিন এর জন্য। আর আমরা তো জানি 'ফাস্ট ইম্প্রেশন ইজ ইয়োর লাস্ট ইম্প্রেশন'। হি হি।
৩. যদি পারেন আপনার পোস্ট টাইটেল টি কে গুছিয়ে এবং ইউ আর এল করার চেস্টা করবেন।
৪. যত পারবেন ফোল্ডার কম বানানোর চেস্টা করবেন। এতে করে ইউ আর এল প্রকাশ ক্ষমতা বারে।
৫. আন্ডারস্কোর ব্যাবহার বাদ দিতে হবে এবং যদি স্পেস ব্যাবহার অবশ্য প্রয়োজনীয় হয় তবে হাইপেন ব্যাবহার করতে হবে।
৬. যত বেশি সম্ভব সাবডোমেইন ব্যাবহার থেকে বিরত থাকতে হবে।
৭. পেরামিটা , যেমন ?, =, & ব্যাবহার না করা অনেক ভাল।
৮. ভাল হবে যদি আপনি আপনার সাইট এর ইউ আর এল এর প্রতিটি ক্যারেক্টার যদি ছোট হাতের হয়।
আপনি আপনার সাইট এর ইউ আর এল এর নির্বাচন করার সময় এই সকল বিষয় গুলার দিকে খেয়াল রাখবেন। এতে করে আপনার সাইট এর এস ইউ আর এল এর জন্য নির্ধারিত বিষয় গুলা ফলো করা হবে।
আশা করি ইউ আর এল উপর আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। যদি ভাল না লাগে দয়া করে জানাবেন কোথায় সমস্যা আছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় এই হাবিজাবি পরার জন্য বেয় করার জন্য।

 

No comments:

Post a Comment