Monday, December 30, 2013

আসুন হাতে কলমে SEO এর কিছু টিপস জেনে নিই

SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সম্পর্কে  এক বন্ধুর মাধ্যমে ধারনা লাভ করি এবং তার পরামর্শ অনুযায়ী SEO করে বেশ মজা পাচ্ছি।তাই SEO এর কিছু বিশেষ মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পোস্ট করলাম।আশা করি খারাপ লাগবে না এবং কিছু জানতে পারবেন।
আমি যা যা বুঝছি বলি- গুগল যা যা গুরুত্ব দেয়। আমি পয়েন্ট আকারে লিখছি -
১. পেইজরেঙ্ক। এটা বেশি হলে কাছাকাছি শব্দ হলেও তাকে আগে দেখায় গুগল।
২. টাইটেল, ডেসক্রিপশান বা কনটেন্ট। তবে মেটার কোন ভ্যালু নাই।
৩. ব্যাকলিংক
৪. একটা ব্যাপার অনেকেই খেয়াল করে না। তা হল ইউআরএলে কিওয়ার্ডটা আছ কিনা।
৫. আর্টকেল সাইজ এবং এতে কিওয়ার্ড ডেনসিটি।
৬. সাইটের বয়স
৭. ভিজিটর বা ট্যারিফ।
এর বাইরেও হয়তো আরও অনেক কিছু আছে। যেগুলো গুগল প্রকাশ করেনা। একটা আমি বুঝছি বলে মনে হচ্ছে তা হল মানুষ সার্চ দিয়ে রেজাল্ট পাওয়ার পরে যে সাইটের কনটেন্টে বেশি ঢুকে সে সাইটকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসে।
প্রথমে টাইটেল, কনটেন্ট নিয়ে আলোচনা করব।টাইটেল, ইউআরএলে কীওয়ার্ড থাকলে গুগল ওটাকে সামনে নিয়ে আসে।
তাই কনটেন্ট লিখার সময় কিওয়ার্ড ডেনসিটি যাতে ভাল থাকে একই সাথে যাতে কনটেন্টটি পড়তে ভাল লাগে সেদিকে লক্ষ রাখতে হবে। যেমন আমার সাইটের এই  কনটেন্টটি দেখুন যার কিওয়ার্ড  হল -Christ the redeemer facts।(একটু কষ্ট করে কিওয়ার্ডটি দিয়ে গুগল সার্চ দিয়ে দেখুন ও ২য়/৩য় পেজ থেকে চিত্রের সাইটে প্রবেশ করুন। সার্চ করতে বলার কারন যাতে আপনারা SEO quake এর ব্যবহার বুঝতে পারেন একই সাথে অন্যদের সাথে তুলনা করতে পারেন । আপনারা  সরাসরি টাইটেল দিয়েও সার্চ দিতে পারেন,সেক্ষেত্রে ১ম পজিসনেই সাইটটি পাবেন।

Title- Christ the redeemer facts:Top 10 tourist places in the world

seo
লক্ষ করুন,এখানে কীওয়ার্ড ডেনসিটি বেশ ভাল,টাইটেল-ইউআরএলে কীওয়ার্ড আছে।তাই খুব অল্প সময়েই এটি গুগল সার্চের ২য় পেজ এ চলে আসছে। এখন বলতে পারেন প্রথম পেজ এ কবে আসবে।এ জন্য দরকার সাইটের পেইজরেঙ্ক,ব্যাকলিংক, সাইটের বয়্স, ভিজিটর বা ট্যারিফ- যেসব কিছুটা দীর্ঘমেয়াদী কাজ।এসব নিয়ে পরর্বতীতে আলোচনা করব ইনশা আল্লাহ।
আরেকটা কথা,আর্টকেল যত বড় হবে একই কিওয়ার্ড বার বার আসবে কিন্তু ডেনসিটি কম থাকবে। ২-৩% থাকবে। কিন্তু আর্টিকেল ছোট হলে ডেনসিটি বেশি হলেও লাভ নেই। ধরেন আপনার পেইজে একটা কিওয়ার্ড ১০ বার আসে। কিন্তু মোট শব্দ ২০০ হওয়াতে ডেনসিটি ৫%। আর একটা সাইটে একই কিওয়ার্ড ১২বা র আছে। কিন্তু মোট শব্দ আছে ৩০০। ফলে ডেনসিটি ৪%। কিন্তু গুগল এই ৪% কেই আগে দেখাবে।
আজ এ পর্যন্তই।আসলে আমি কোন SEO এক্সপার্ট নই।কিন্তু শখের বশে SEO করে বেশ মজা পাচ্ছি।ভুল হলে ক্ষমা করবেন এবং শুধরে দিবেন।
অনেক তো জানলেন।এবার আমাদের সাইট থেকে ঘুরে আসতে পারেন।আশা করি ভাল লাগবে।

No comments:

Post a Comment