Monday, December 30, 2013

SEO প্লাগইনস-এর খোঁজখবর জেনে নিন

সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? অফিসিয়াল ব্যস্ততার কারণে ব্লগে খুব একটা আসা হচ্ছে না। তবে আজ আপনারদের আমি এমন একটা প্লাগইনসের খোঁজখবর দেব যাতে করে সবাই এটি নিজের ব্রাউজারে ইন্সটল করে নিলে যে কোনো সাইটের মোটামুটি সব ধরনের ডাটা পেয়ে যাবেন তৎক্ষণাৎ। যাদের নিজস্ব সাইট রয়েছে, আমি মনে করি তাদের এই এসইও প্লাগইন বা অ্যাডঅনস আপডেট করে নেওয়াটা খবুই জরুরি। তাহলে বারবার এলেক্সার মতো সাইটে আপনাকে যেতে হবে না। হবে না স্বাভাবিক কাজের ব্যাঘাতও। চলুন তাহলে জেনে নিই কী করতে হবে। এই কাজটি আপনি দুভাবে করতে পারেন। একটি হলো- আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করেন তাহলে ব্রাউজার ওপেন করার পর টুলসে গিয়ে। টুলসে যাবার পর অ্যাডঅনসে গেলে আপনি এই কাজটি করতে পারেন। অ্যাডঅনসে যে উইন্ডো বা অ্যানঅনস ম্যানেজার আসবে তার ঠিক ডান কোনায় দেখবেন ‘সার্চ অল অ্যাডঅনস’ লেখা। এখানে আপনি এসইও লিথে ‍সার্চ দেবেন। ব্যস, কেল্লা ফতে। আপনি পেয়ে যাবেন অগুনতি এসইও টুলস। পছন্দমতো অ্যাডঅনস ইন্সটল করে নিন। দেখুন এবার যে কোনো সাইটের ইনফো দেখা কত্ত সহজ। আর অ্যাডঅনস ইন্সটল করার দ্বিতীয় যে অপশনটি আমি জানি তা আপনাদের মতোই। গুগল মামা কিংবা অন্য যে-কোনো সার্চ ইঞ্জিনে SEO Add-ons লিখে সার্চ দিয়ে। তবে আর দেরি কেন!? শুরু করুন এখ্খনি।

No comments:

Post a Comment