Wednesday, December 25, 2013

Meta Tags I Wordpress & Joomala Site

গত পর্বে মেটা কীত্তয়ার্ড এবং মেটা description নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু সেটি html, css এর জন্য। এই পর্বে জুমলা এবং ত্তয়ার্ডপ্রেসের মত জনপ্রিয় প্ল্যাটফর্মে মেটা কীত্তয়ার্ড ত্ত মেটা description কীভাবে ব্যবহার করা হয় তা বর্ণনা করা হবে। এখানে তেমন কিছুই আলোচনা করার মত নেই। কেননা এই প্ল্যাটফর্মগুলোতে অনেকটা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায় বা তৈরি করা থাকে। শুধুমাত্র প্রয়োজনুসারে বসিয়ে দিতে হয়। তবুত্ত এখানে বিষয়টি আলোচনা করা হল।

জুমলা content management system (CMS) হত্তয়ার কারণে সহজেই এতে মেটা কীত্তয়ার্ড এবং মেটা description যোগ করা যায়। পাশাপাশি প্রতিটি content এ আলাদা আলাদা ভাবে এগুলো ব্যবহার করা যায়। প্রথমে জুমলা এডমিন প্যানেলে প্রবেশ করে  global config এ ক্লিক করে সাইট সেটিং এ যেতে হবে।

সেখানে গেলে দেখা যাবে  metadata-settings আছে সেখানে চিত্রের মত
১ম অংশে সাইটের বিবরণ সংক্ষিপ্ত আকারে ছোট অক্ষর ব্যবহার করে তিনটি কীত্তয়ার্ড সহ লিখতে হবে। ২য় অংশে অন্যসকল মেটা কীত্তয়ার্ডের মতই কী লিখতে হবে। ছোট অক্ষর, কমাসহকারে এবং একটু স্পেস দিয়ে। এরপর সেভ করতে হবে।
প্রতিটি content এ মেটা কীত্তয়ার্ড এবং মেটা description ব্যবহার করার জন্য metadata option এ গিয়ে


আগের মতই লিখতে হবে। তবে এখানে আপনার সাইটের content অনুসারে সাইটের মেটা কীত্তয়ার্ডের পাশাপাশি মেটা description ব্যবহার করা যায়। যা SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। জুমলায় CMS থাকার কারণে বেশি কষ্ট করতে হয় না। তবে যোগ্য শব্দ বাছাই করা অত্যন্ত জরুরী।
ত্তয়ার্ডপ্রেসে অনেকটা স্বয়ংক্রিয়ভাবে মেটা কীত্তয়ার্ড এবং মেটা description যোগ করা যায়। বর্তমান সময়ের জনপ্রিয় plugin all in one seo দিয়ে সহজেই এই কাজটি করা যায়।
প্রখমে এডমিন প্যানেল এ প্রবেশ করে all in one seo ইনস্টল করে ইনবল করতে হবে। পর্যায়ক্রমে title,description,keyword পূরণ করতে হবে। এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে>
description যেন ১৬০ অক্ষরের অধিক না হয়। "ডিস্ক্রিপশন আপনার যত অক্ষর মন চায় তত অক্ষরের দিন, এতে সার্চ ইঞ্জিনের সুবিধা হবে  পুরো পেজ সম্পর্কে ধারণা নিতে, কিন্তু সার্চ ইঞ্জিনে যখন সার্চ রেজাল্ট দেখাবে তখন ১৬০ অক্ষরের অধিক দেখাবে না, তাই শব্দ বেশি হলে সমস্যা নেই ।"তিনটি কী ত্তয়ার্ড ব্যবহার করা যায়। সবগুলো ছোট অক্ষরের হতে হবে।keyword এর ক্ষেত্রে ৬০ অক্ষর লিখতে হবে। ছোট অক্ষর এবং কমা পাশাপাশি স্পেশ ব্যবহার করতে হবে। আর বাকি অংশ যেভাবে আছে সেই ভাবেই রাখা উত্তম কোন পরিবর্তন না করে। স্বয়ংক্রিয় ভাবে সকল সার্চ ইঞ্জিনে সাবমিট হয়ে যাবে।

No comments:

Post a Comment