আপনি কি আপনার ব্লগের বা সাইটের পেজ র্যাঙ্ক বাড়ানো নিয়ে বিপদে আছেন? বুঝতে পারছেন না কেন এখনো পেজ র্যাঙ্ক বাড়ছে না??
গু্গল পান্ডা তার বিভিন্ন পেজের র্যাংকিং আর কোন সাইট কত আগে আসবে এর অ্যালগরিদমে পরিবর্তন এনেছে। যদিও এগুলো গুগল গোপন ই রাখে, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে কিছু নিয়ম মেনে চললে যে কোনো পেজের পেজ র্যাঙ্ক বাড়বে।
এখন এমন কিছু নিয়ম ই শেয়ার করছি-

গু্গল পান্ডা তার বিভিন্ন পেজের র্যাংকিং আর কোন সাইট কত আগে আসবে এর অ্যালগরিদমে পরিবর্তন এনেছে। যদিও এগুলো গুগল গোপন ই রাখে, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে কিছু নিয়ম মেনে চললে যে কোনো পেজের পেজ র্যাঙ্ক বাড়বে।
এখন এমন কিছু নিয়ম ই শেয়ার করছি-
- যারা লিঙ্ক কিনে ব্যাকলিঙ্ক বাড়াতে চান তাদের বলছি, লিঙ্ক কেনাবেচা করতে গিয়ে গুগলের কাছে ধরা পরতে পারেন, তাই এরকম কাজে সময় ব্যায় না করে পেজের সাধারন ব্যাকলিঙ্ক এ গুরুত্ব দিন, একি সঙ্গে গেস্ট পোস্টের ব্যবস্থা রাখতে পারেন আপনার ব্লগ এ।
- ব্যাকলিঙ্ক বা বাইরের পেজের লিঙ্ক আপনার পেজের জন্য যেমন গুরুত্বপুর্ন, তেমনি আপনার পেজের অভ্যন্তরীন লিঙ্ক গুলোও কিন্তু গুরুত্বপুর্ন, চেষ্টা করুন সব পেজ থেকেই যাতে আপনার সাইটের অন্য পেজে যাওয়া যায় এমন ভাবে লিংকিং করতে।
- হাই পেজ র্যাঙ্ক আছে এমন ব্লগ আর ফোরামে যত পারেন পোস্ট করুন, ব্যাকলিঙ্ক করুন।
- ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ এখন পাওয়া দুষ্কর, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করুন আপনার ব্লগের মান বাড়াতে, ইভেন্ট, ফ্যান পেজ, বাঁ গ্রুপ, এসব ব্যবহার করে ফ্যান বাড়ান, সামাজিক বুকমার্কিং সাইটগুলো খুব উপকারি হয় পেজর্যাঙ্ক এর ক্ষেত্রে, গুগল ইদানিং এদের পাত্তা দিচ্ছে বেশ।চাইলে টুইটার ও ব্যবহার করতে পারেন।
- সর্বশেষ উপদেশ, গুগলের কাছে .edu আর .gov এই সাইটগুলোর বিশেষ গুরুত্ব আছে, তাই এগুলোয় ব্যাকলিঙ্ক করতে পারলে কেল্লা ফতে, যদিও এসব সাইটে ব্যাকলিঙ্ক পাওয়া একটু দুষ্কর ই বটে!
No comments:
Post a Comment