Monday, December 30, 2013

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টের শিরোনামের রং পরিবর্তন ১ মিনিটে!

বন্ধুরা সবাইকে শারদীয় শুভেচ্ছা। থাকলো ঈদের অগ্রিম শুভেচ্ছাও। কেমন ‍আছেন সবাই। আশা করি ভালো। ওয়ার্ডপ্রেসে একটা সাইট বানানোর অনেক শখ ছিলো। সেই শখটাও পূরণও হলো। নিজে নিজেই তৈরি করে ফেললাম একটি সাইট। কিন্তু মজার বিষয় হলো কি, আমি পোস্টের শিরোনামের কালার নিয়ে সন্তুষ্ট ছিলাম না। অনেক গুঁতোগুঁতি করলাম। কিছুতেই পারছিলাম না। শেষপর্যন্ত পারলাম। আর তা-ই আপনাদের সঙ্গে শেয়ার করতে এখানে বসলাম। আসুন জেনে নিই কীভাবে ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টের শিরোনামের রং পরিবর্তন করতে হয়। এটি আসলে খুব সহজ। এক মিনিটের কাজ। কন্ট্রোল প্যানেলে বা ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি যাবেন থিম অপশন্সে। সেখানে গেলে এমন একটা উইন্ডো আসবে। 
এরপর কালারসে গেলে আসবে প্রিডিফাইন্ড কালার স্কিম। সেখানে নিচের দিকে দেখবেন কাস্টম কালার। তার নিচে লেখা কালার। ব্যস সেখানে ক্লিক করে পছন্দমতো রং সিলেক্ট করে সেভ দিয়ে বেরিয়ে আসুন।

ব্যস দেখবেন আপনার সাইটের পোস্টের রং এবং মেন্যুর রং কি সুন্দরভাবে, নির্ঝঞ্জাটমুক্তভাবেই পরিবর্তন হয়ে গেলো। মাত্র এক মিনিটেই! আমি আমার এই সাইটটির রং এভাবেই পরিবর্তন করেছি। সাইটটি ভিজিট করার অনুরোধ রইলো। http://www.studyinformer.com/

No comments:

Post a Comment